মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: যে উন্নয়ন করতে পারবে মানুষ তাকেই ভোট দিতে চায়। বাংলাদেশে আজকের যে উন্নয়ন সেটা নৌকা মার্কার সরকার ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। এই শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নের জন্য নৌকামার্কার প্রার্থী সৈয়দ মনসুরুল হকের বিকল্প নেই।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পেট্টল পাম্প চত্ত্বরে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর সমর্থনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি আরো বলেন, নৌকা মার্কায় ভোট দিলে শ্রীমঙ্গলের উন্নয়ন অনিবার্য।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্যদেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুর সামাদ আজাদ ডন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, নৌকা মার্কার প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউছুফ আলী, সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা আছকির মিয়া, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি আব্দুল হাকিম সোলেমান, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি শহদি হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, বর্তমান সভাপতি মসুদুর রহমান মসুদ, সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।

সভায় স্বাগত বক্তব্যদেন পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন। এ ছাড়াও সভায় সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়র বৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় পৌর এলাকার ৯ ওয়ার্ডের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় সকল বক্তরা একজন সৎ শিক্ষিত যার হাত দ্বারা শ্রীমঙ্গলের নিরঙ্কুশ উন্নয়ন সাধিত হবে সেই অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102