

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এনটিভি অনলাইন’এর সম্পাদক হলেন খন্দকার ফকরউদ্দীন আহমেদ (ফকরউদ্দীন জুয়েল)।
ফকরউদ্দীন জুয়েল প্রথম আলো দৈনিকে প্রায় ১২ বছর এবং এনটিভি অনলাইনে ৭ বছর ধরে কাজ করছেন। বাংলাদেশের টেলিভিশনগুলোতে ডিজিটাল ট্রান্সফর্মেশনে অগ্রণী ভূমিকা পালন করেন ফকরউদ্দীন জুয়েল।