বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ছাতকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নূরুল আলম সংবর্ধিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

ছাতক সংবাদদাতাঃ সোমবার সন্ধ্যায় ইউনিয়নের নরসিংপুর তালুপাট এলাকায় এলাকাবাসীর পক্ষ থেকে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নূরুল আলমকে সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় মনফর আলীর সভাপতিত্বে ও এসএম আমজাদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

এসময় তিনি বলেন, এদেশের মানুষের ভাটাধিকার কেড়ে নেয়া হয়েছে। জনগন অবাধে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাচ্ছে না। এরপরও এতটুকু সুযোগ সৃষ্টি হলে ভোটের মাধ্যমে আওয়ামী দুঃশাসের বিরোদ্ধে জবাব দিতে পিছ পা হয় না জনগন। সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, আবু হুরায়রা ছুরত, সংবর্ধিত অতিথি নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নূরুল আলম, নব নির্বাচিত ইউপি সদস্য আনর উদ্দিন, নব নির্বাচিত মহিলা সদস্য হেনা বেগম। বক্তব্য রাখেন, স্থানীয় আনোয়ার হোসেন ময়না, সোহানুর রহমান সোহান, মতিউর রহমান, ছাদিকুর রহমান, মাহবুব রহমান, রাহেল আহমদ, প্রবাসী জাহির আলী, সুন্দর আলী, ফয়েজ আহমদ, কামাল আহমদ, হাবিবুর রহমান সুজন, ইসহাক আলী, আনজব আলী, আলী আহমদ সিলু, হাবিব আহমদ, মানিক মিয়া, আলতাফুর রহমান, আরব আলী, আব্দুল মালিক, আলীম উদ্দিন, সায়েম আহমদ, মোহাম্মদ আলী, সায়েক আহমদ, আলী আহমদ, লায়েক আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ জাহির মিয়া।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102