শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

পুলিশ কর্মকর্তারাই এখন পাইলট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা আরও দ্রুততম সময়ে নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশে চালু হচ্ছে এভিয়েশন উইং।  

এ উইংয়ে যুক্ত হবে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার। গত ১৯ নভেম্বর জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের সঙ্গে বাংলাদেশ পুলিশের এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়েছে। 

বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণই পরিচালনা করবেন এভিয়েশন উইং। পুলিশ কর্মকর্তারাই পাইলট হিসেবে চালাবেন হেলিকপ্টার । ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। 

বাংলাদেশ পুলিশের সহকারি পুলিশ সুপার (এএসপি) মুশফিকুল হক চন্দন এবং এএসপি শরীফ সারোয়ার হোসেন মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দরে তাদের প্রথম একক উড্ডয়নে প্রশিক্ষক ছাড়াই উড্ডয়ন এবং অবতরণ করে পাইলট হওয়ার বাধ্যতামূলক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। হেলিকপ্টার ওড়ালেন তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102