বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

বার্মিংহাম বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে মৌলভীবাজারে সংবর্ধনা প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

জেসমিন মনসুর: যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে মৌলভীবাজারে দৈনিক মৌমাছি কন্ঠ পরিবারের আয়োজনে সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) আর এস কায়রান মিনি চায়নিজ রেস্টুরেন্টে যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রতিনিধি, বাংলা কাগজের নির্বাহী সম্পাদক, চ্যানেল এস ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহমদ, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার ও আইঅন টিভির বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলা কাগজ এর স্টাফ রিপোর্টার আহমেদ কবীর, বি অন টিভি ইউকের ডাইরেক্টর ও বাংলাদেশ প্রতিদিন বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আবু হায়দার চৌধূরী সুইট ও বাংলা কাগজের ডাইরেক্টর মিসেস সুফিয়া আলমকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বৃটেন থেকে টেলিকনফারেন্সে উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সিনিয়র আইনজীবি ও সাংবাদিক কলামিষ্ট এডভোকেট মুজিবুর রহমান মুজিব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী অর্নাস কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড.মোহাম্মদ ফজলুল আলী।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট কামরেল আহমেদ চৌধূরী, বিশিষ্ট ব্যাংকার
ড. মো: আবু তাহের , বিশিষ্ট সাংবাদিক ডা: ছাদিক আহমদ, বাংলা ভিশন ও জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দেশ টিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত, বিশিষ্ট সমাজসেবক ডা: একে এম জিল্লুল হক, এডভোকেট আনোয়ার ইসলাম জাবেদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাশ ও মৌলভীবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি নূরুল ইসলাম শেফুল, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি নূরুল ইসলাম,সম্মিলিত সামাজিক পরিষদের সভাপতি এম খালেদ চৌধূরী ও শেখ বুরহান উদ্দিন সোসাইটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিব। অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন,দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার ব্যাস্থপনা সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী ও দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার ফাইনেন্স ডাইরেক্টর মোহাম্মদ ফয়ছল মনসুর। এছাড়া ও উপস্থিত ছিলেন এডভোকেট হাবিবুর রহমান মুকুল, কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল,এডভোকেট তপন পাল তপু, এডভোকেট আলতাফুর রহমান সুমন,এডভোকেট নিখিল রঞ্জন দাশ ভিপি জিপি জজ কোর্ট মৌলভীবাজার, এডভোকেট ওলিউর রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি আফরোজ আহমদ, বিটিবির জেলা প্রতিনিধি হাসনাত কামাল. সৈয়দ তফজ্জুল হোসেন প্রমূখ ।

অনুষ্ঠান সফল করতে সহযোগীতা করার জন্য বৃটেন প্রবাসী দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, বৃটেনের বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল কাদির আবুল, বৃটেনের কমিউনিটি লিডার মোস্তফা কামাল বাবলু ও মৌলভীবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মাহমুদ মিয়া সহ সবাইকে আয়োজকদের পক্ষ থেকে শুরুতেই কৃতজ্ঞতা জানানো হয়েছে।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102