শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিসিকের ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর তৌফিক বক্স লিপন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৮৮ এই পর্যন্ত দেখেছেন

শহিদুল ইসলাম, সিলেটঃ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন কাউন্সিলর তৌফিক বক্স লিপন। তিনি সিসিকের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর।

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী শুক্রবার বিকালের একটি ফ্লাইটে ওমরাহ পালন করতে সৌদি আরব গমণ করেছেন।
আগামী ২৯ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

মেয়র আরিফের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তৌফিক বক্স লিপন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাঁকে ভারপ্রাপ্ত মেয়র করা হয়েছে। বিধি অনুসারে সিসিকের প্যানেল মেয়র রয়েছেন তিনজন।

২০১৮ সালের ৭ নভেম্বর এ তিনজন সিসিকের মেয়র ও কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন। কাউন্সিলর তৌফিক বক্স লিপন ১৬ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ হন। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ ১৪ ভোট পেয়ে হন প্যানেল মেয়র-২। অন্যদিকে কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সমান সংখ্যক ১৩টি করে ভোট পেয়েছিলেন।

পরে লটারির মাধ্যমে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন। নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে পদাধিকার বলে প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়ে থাকেন। কখনো কখনো এর ব্যত্যয়ও ঘটে।

প্যানেল মেয়রদের মধ্য থেকে নিজের পছন্দের কাউকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে যান নির্বাচিত মেয়র। মেয়র আরিফুল হক চৌধুরী ওমরাহে যাওয়ার আগে নগরবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘যথাযথভাবে ওমরাহ পালন করে যাতে নগরবাসীর মাঝে ফিরে আসতে পারি, সেজন্য সকলের নিকট দোয়া চাইছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102