বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ছাতকে ধান ক্ষেত থেকে ষোড়ষীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৭৮ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে নিখোঁজের ২দিন পর খুশি বেগম নামের এক ষোড়ষীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ধান ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। খুশি বেগম উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামের কবির মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর (শুক্রবার) বাড়ি থেকে নিখোঁজ হয় খুশি বেগম। অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে ওইদিন পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় একটি সাধারন ডায়রী করা হয়। রোববার সকালে গ্রামের পাশে একটি ধান ক্ষেতে খুশি বেগমের ক্ষত-বিক্ষত লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাতক থানার এসআই শাহ আরেফিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠান।

ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান এ ব্যাপারে জানান, থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102