মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

করোনা মুক্ত হলেন সুব্রত পুরকায়স্থ কৃতজ্ঞতা প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

শাহজাহান মিয়া: করোনাভাইরাস মুক্ত হয়েছেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।

বুধবার (২১ এপ্রিল) তাঁর দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় গত ১ এপ্রিল পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন রিপোর্ট আসে পজেটিভ। বর্তমানে সুব্রত পুরকায়স্থ বাসায় আছেন এবং সুস্থ আছেন। তবে আরো কিছুদিন বিশ্রামে থাকার জন্য তাকে নির্দেশনা দিয়েছেন চিকিৎসক।দ্রুত আরোগ্য লাভের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সিলেট তথা বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষ তাঁর জন্য দোয়া করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উনার ভেরিফাইড ফেসবুকে লেখাটি তুলে ধরলাম..

পরম করুনাময় মহান সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আমার কোভিড রির্পোট নেগেটিভ এসেছে। এই যাত্রায় হয়তো আর ফেরা-ই হতো না। কিন্তু স্ত্রী-সন্তান, পরিবার-পরিজন আর অগুনিত মানুষের চোখের নিরব জলে দয়াময় আমাকে নতুন জীবন দিয়েছেন। এই জীবনে আমার আর ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এখনও শ্বাস প্রশ্বাস নিতে পারছি, বেঁচে আছি-এটা আমার বোনাস জীবন।তাই যতোদিন বেঁচে থাকবো জীবনটা কাটিয়ে দিতে চাই মানুষকে ভালোবেসে, সৃষ্টিকর্তাকে ভালোবেসে। পরপারের পুঁজি সংগ্রহে। আমার অসুস্থতার খবর পেয়ে আমার রাজনৈতিক নেত্রীবৃন্দ যারা সার্বক্ষণিক আমার পরিবারের সাথে যোগাযোগ রেখেছেন এবং অনেকে নিজেদের সুরক্ষার কথা না ভেবে ঝুঁকি নিয়ে দেখতে এসেছেন, পাশে দাঁড়িয়েছেন, সাহস যুগিয়েছেন- সবার প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা। যতোদিন বেঁচে থাকবো আপনাদের ভালোবাসায়, আপনাদের একজন হয়েই থাকতে চাই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102