বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪১৭ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতাঃ সিংড়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি শেখ ওহিদুর রহমান,সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস নির্বাচিত হয়েছেন।নাটোরের সিংড়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে এ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানকে সভাপতি এবং সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসকে সাধারণ সম্পাদক/সেক্রেটারি করে সিংড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
এর পুর্বে এডভোকেট ওহিদুর রহমান শেখ সভাপতি এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি সাধারণ সম্পাদক হিসেবে প্রায় ৯ বছর দায়িত্ব পালন করেছিলেন।

দীর্ঘ ৮ বছর পরে বুধবার(১৭ নভেম্বর)সিংড়া উপজেলা আওয়ামীলীগের যাক-যমক ভাবে নৌকার রঙ্গমঞ্চ সাজিয়ে ত্রি-বার্ষিক কাউন্সিল এর দ্বিতীয় অধিবেশনে এই ঘোষণা প্রদান করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

উল্লেখ্য যে,সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল সাধারণ সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌসের নাম প্রস্তাব করেন এবং উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন এতে সমর্থন জানান।

অপরদিকে সভাপতি হিসেবে এ্যাডভোকেট অহিদুর রহমান শেখ এর নাম প্রস্তাব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা এবং তাতে সমর্থন জানান আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ। কাউন্সিলে আর কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে ওহিদুর রহমান শেখকে সভাপতি এবং জান্নাতুল ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দলের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে খুব শীঘ্রই কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102