বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

লন্ডনের প্রয়াত কবি আবুল বশর আনসারীর লেখা বই সিসিক মেয়রকে উপহার প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

সিলেট সংবাদদাতাঃ সি‌লেটের কৃ‌তি সন্তান, লন্ডন টাওয়ার হেম‌লেস্ এর ডেপু‌টি স্পিকার মাদার জে‌নেত রহমান এর পিতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কবি আবুল বশর আনসারীর সি‌লেট ও সমাজকে নি‌য়ে লেখা ক‌বিতার বই উপহার হি‌সে‌বে ‌সি‌লেট সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র আ‌রিফুল হক চৌধুরী সাথে সাক্ষাত করে প্রয়াত লেখকের বইটি তার হাতে পৌছে দেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া।

মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত কালে নেতৃবৃন্দ প্রয়াত কবি আবুল বশর আনসারীর লেখা সিলেটের ইতিহাস, ঐতিহ্য নিয়ে লেখা পবিত্র সিলেট কবিতাটি ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত সুরমা নদীরপাড়ে ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় স্থাপন নিয়ে আলোচনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102