শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আরব আমিরাতে গেলেন সেনাপ্রধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৯৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি দুই দিনের সরকারি সফরে সোমবার (১৫ নভেম্বর ) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 

সফরকালে সেনাবাহিনীর প্রধান সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। 

এছাড়া জেনারেল শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেনেন্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠিতব্য International Dubai Air Show-2021 অবলোকন করবেন।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর সেনাবাহিনী প্রধান দেশে ফিরে আসবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102