মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাতকে নির্বাচনী সহিংসতায় আহত অর্ধশতাধিক, আটক ২২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৭৪ এই পর্যন্ত দেখেছেন

ছাতক সংবাদদাতা: ছাতকে নির্বাচন পরবর্তী প্রতিহিংসায় দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ১৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সংঘর্ষ নিয়ন্ত্র করতে ১০ রাউন্ড টিআরসেল এবং অন্তত ২০ রাউন্ড শটগানের গুলি ছুঁড়েছে পুলিশ। সংঘর্ষে জড়িত থাকায় নব নির্বাচিত দু’ইউপি সদস্যসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১১ নভেম্বর অনুষ্ঠিত উপজেলার উত্তর খুরমা ইউনিয় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রতিদ্বদ্নীর মধ্যে বিজয়ী বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ ও ৩য় স্থানে থাকা এড. মনির উদ্দিন একে অন্যের চাচাতো ভাই। এরা স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকেরও চাচাতো ভাই বলে জানা গেছে। নির্বাচনে তাদের মধ্যে ছিল মর্যাদার লড়াই। এ হিসেবে দু’ভাইয়ের পক্ষ নিয়ে গোষ্টির লোকজনও ছিল দু’ভাগে বিভক্ত। নির্বাচন চলাকালিন সময়ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে বিরাজ করছিল টান-টান উত্তেজনা। নির্বাচনী ফলাফল ঘোষনার পর থেকেই বিভিন্নভাবে একে-অন্যের বিরুদ্ধে কটুক্তি ও বিভ্রান্তকর বক্তব্য প্রচার করে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছিল পক্ষে বিপক্ষে উত্তপ্ত কথাবার্তা পোষ্ট করা। ফেইসবুকের এমনই এক স্ট্যাটাস নিয়ে রোববার রাতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়।

সংঘর্ষ বড় আকারে রূপ নেয়ার আগেই পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। রাতের ঘটনার জের ধরে সকালে লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে বিল্লাল আহমদ ও মনির উদ্দিন পক্ষের লোকজন। দফায়-দফায় সংঘর্ষে ছাতক-জাউয়া সড়কের আমেরতল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। সংঘর্ষে ব্যাপক ইট-পাটকেল, দা.বল্লম, লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ১০ রাউন্ড টিআরসেল এবং ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। প্রায় দু’ঘন্টা দফায়-দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহত হায়দর আলী(৩৫), রুমান উদ্দিন(৩০), ছমরু মিয়া(৩৮), এবাদুর রহমান(২৮), নোমান আহমদ(২২), আক্তার হোসেন(২২), হানিফ আলী(৩৫), শরীয়ত আলী(৪৫), আমতর আলী(৩৫)সহ অন্তত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকায় নব নির্বাচিত দুই ইউপি সদস্য সহ ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক করেছে পুলিশ। মোহাম্মদ আলী(৩৫), লায়েক(২৫), আনোয়ার(৩০), তারেক(২৫), শুকুর আলী(২৮), পয়ছল আহম(৪১), হোসাইন আহমদ, সমছু মিয়, দুলাল আহমদ, লোকমান, ফেলু মিয়া, ফরিদ উদ্দিন, শাওন, শফিকুর রহমান, এখলাছুর রহমান, সালেহ আহমদ সহ আহত অন্যান্যদের ছাতক হাসপাতালে ও স্বানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান আটকের বিষয়টি স্বীকার করে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রন করতে ১০ রাউন্ড টিআরসেল ও ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102