শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

করোনায় মৃত্যু অপরিবর্তিত, বেড়েছে শনাক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: গত একদিনে সারাদেশে করোনায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৬ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২৩৪ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে দাঁড়িয়েছে।  

আগের দিন রোববার করোনায় দেশে মৃত্যু হয়েছিলো ৪ জনের। এছাড়া শনাক্ত হয়েছিলো ২২৩ জন। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৮৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।   গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই পুরুষ। এ সময়ে ঢাকায় ১, চট্টগ্রামে ও রাজশাহীতে ১  জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102