বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৭৫ এই পর্যন্ত দেখেছেন

তৌসিফ মান্নান, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের উন্নয়ন বোর্ড এলাকায় রোববার দুপুরে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এসময় এলাকার বাসিন্দারা অভিযুক্ত আজীম আলী (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করেছেন।

শিশুর পিতা ও স্থানীয়রা জানান, ছোট-মেয়েটিকে চিপসের লোভ দেখিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে আজিম আলী। এসময় লোকজন দেখে ফেললে তাকে আটক করে উত্তেজিত স্থানীয়রা গণধোলাই দেয়।
এরপর পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে আজীম আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া বলেন, ‘এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টাকালে এলাকার লোকজন অভিযুক্ত হয় ক্তিকে আটক করেছে। পুলিশ উদ্ধার করে আজীমকে থানায় নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102