বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

লকডাউন বাড়লো আরো ৭ দিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:দেশে চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।এর আগে রোববার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। ধীরে ধীরে এ বিধিনিষেধ শেষ করার পূর্ব পরিকল্পনা তৈরির রাখারও পরামর্শ দিয়েছে ওই কমিটি।দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয়, যে বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত।এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হয়। এটি শেষ হবে ২১ এপ্রিল মধ্যরাতে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102