শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ইনডেমনিটির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিলেন জিয়া: এম এ মান্নান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৭৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ইনডেমনিটির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিলেন জিয়াউর রহমান। পৃথিবীর কোথাও এমন ঘটনার নজির আর নেই।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়েজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, দায়মুক্তির বিষয়টি আমার কাছে অস্বস্তিকর। ইনডেমনিটির মাধ্যমে দায়মুক্তি কোথাও হয়েছে কি না আমার জানা নেই। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায়, টেলিফোন করে বলা হয়েছে মৃত্যু হয়েছে কিনা। এমন ঘটনা পৃথিবীর আর কোথাও মনে হয় না হয়েছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা ও তারপর সামরিক শাসনের মাধ্যমে এদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা করেছিল। বঙ্গবন্ধু কন্যা হত্যকারীদের বিচার করে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি কোনো নির্বাহী আদেশ দিয়ে নয়, আইন করে বিচার করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে মাইন রাখা হয়। তিনি নিজেকে রক্ষা করে মাঝেমধ্যে কম্প্রোমাইজ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে এগিয়ে যাচ্ছেন।

অন্যায় ও অপরাধকে সমর্থন না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে এম এ মান্নান বলেন, জাতি হিসেবে আদর্শ হলো আমরা অসাম্প্রদায়িক। যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন তাদের উচিত কোনো অন্যায় ও অপরাধের সমর্থন না দেওয়া।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অনুষ্ঠানের আলোচক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102