শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

ডিসেম্বর থেকে উন্মুক্ত হবে আদালত: প্রধান বিচারপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৭২ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: ডিসেম্বর থেকে উন্মুক্ত হবে আদালত। ফিজিক্যাল কোর্ট খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার (১০ নভেম্বর) আপিল বিভাগে এক মামলার শুনানিতে তিনি এ কথা জানান।

করোনা মহামারীর পর আপিল বিভাগের কার্যক্রম ভার্চ্যুয়ালি চলে আসছিল। তবে হাইকোর্ট বিভাগ শুরুতে ভার্চ্যুয়ালি ছিল। এখন উভয় পদ্ধতিতেই চলছে।

প্রধান বিচারপতি বলেন, ‘আগামী ডিসেম্বর থেকে ফিজিক্যাল কোর্ট খুলে দেব। তবে ভার্চ্যুয়াল কোর্টে কাজ হয় ডাবল। ধরুন হঠাৎ এখন আমাদের অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজন হলো। তখন তিনি এনেক্স বিল্ডিংয়ে, তার আসতে আসতে ১৫ মিনিট সময় নষ্ট। আর ভার্চ্যুয়ালি হলে অ্যাটর্নি জেনারেল একই চেয়ারে বসে থাকেন, জাস্ট টিপ দিয়ে দেন।

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি আরো বলেন, ‘আপনারা সবাই ফিজিক্যাল কোর্টের ভক্ত। তাই ডিসেম্বর থেকে আমি সব ফিজিক্যাল কোর্ট খুলে দেব। 

সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা থেকেও আইনজীবীরা শুনানিতে অংশ নেন উল্লেখ করে তিনি বলেন, ‘এরকম অনেকেই আছেন। অ্যাটর্নি জেনারেলও দেশের বাইরে থেকে শুনানি করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102