সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সিলেটের আলোচিত লেডি বাইকার রিয়ার বিরুদ্ধে মামলা, সহযোগি গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৫৬৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সিলেটের আলোচিত লেডি বাইকার ও মডেল রিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় রিয়া রায়ের বন্ধু আরমান সামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবারের (৮ নভেম্বর) ঘটনায় এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে রিয়া ও আরমান সামীকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আরমান সামী সিলেটের মিরাপাড়ার শামসুল ইসলামের ছেলে আর রিয়া রায়নগরের কুমারপাড়ার মন্দির গলির ঝরনারপাড়ের বাসিন্দা রামু রায়ের মেয়ে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকায়।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, রোববার রাতে আরমান সামীকে নিয়ে সিলেটের এয়ারপোর্ট-সংলগ্ন এলাকায় যান রিয়া। নীল রঙের একটি গাড়ি (ঢাকা-মেট্রো-খ-১৪-০৫১২) নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তারা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক আরমান সামীকে ধরতে সক্ষম হয় পুলিশ। এরপর আরমান সামী জানান, পালিয়ে যাওয়া তরুণী রিয়া রায়। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে পানির বোতলে রাখা বিশেষ মদ ৫০০ মিলিগ্রাম, ইয়াবা ট্যাবলেট ১০ পিস ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে।

ওসি জানান, গ্রেফতার আরমান সামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পলাতক আসামি রিয়া রায়কে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে রিয়া রায়ের মোবাইলে কল করেও তাকে পাওয়া যায়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102