শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ১৫১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫০৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে আরও ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১০৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৮ জন ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৬৬২ জন ডেঙ্গুরোগী। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বর্তমানে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫২৩ জন। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৯ জন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৫১ জন রোগীর মধ্য ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৮ ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ৫৫ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪৮ জন ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৯৬। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৩৯ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ বাজার ৪৫৮ জন এবং ৮ নভেম্বর পর্যন্ত এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২জন এবং ৮ নভেম্বর পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102