শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ্য: আইজিপি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫০২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আইজিপি ড. বেনজির আহমেদ বলেছেন, আমাদের লক্ষ্য দুটি। জব মার্কেট থেকে সেরা মেধাবী ও ফিটনেস ছেলে-মেয়ে আনা এবং দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা। এতে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হবো। সাতটি ফিজিকেল ধাপ অতিক্রম করে কনস্টেবল পদে স্বচ্ছতার সহিত নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ড. বেনজির আহমেদ বলেন, স্বচ্ছতায় পুলিশ নিয়োগ হচ্ছে। পুলিশ নিয়োগে পুরোনো প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। আমরা ধনী ও আধুনিক দেশে রূপান্তরিত হলে আধুনিক পুলিশ বাহিনী প্রয়োজন। 

তিনি আরও বলেন, আর দক্ষ পুলিশবাহিনী গড়ে তোলা মুহূর্তের মধ্যে সম্ভব না। ওই সময়ের সমাজ ও রাষ্ট্র কাঠামো এবং জনসাধারণের চাহিদার প্রয়োজনে আইনশৃঙ্খলা মোকাবিলা করতে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।   

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী ও গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102