বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

কাল থেকে চলবে লঞ্চ ভাড়া বাড়লো

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪৯১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে ৬০ পয়সা লঞ্চের ভাড়া বেড়েছে।

রোববার সন্ধ্যায় লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমানে ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া ১ টাকা ৭০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দূরত্বে প্রতি কিলোমিটার লঞ্চ ভাড়া হবে ২ টাকা ৩০ পয়সা।

বর্তমানে ১০০ কিলোমিটারের ঊর্ধ্বের দূরত্বে প্রতি কিলোমিটার আছে ১ টাকা ৪০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দূরত্বের প্রতি কিলোমিটার ভাড়া হবে ২ টাকা।

এদিন বিকাল ৩ টা ৫০ মিনিটে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠক চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পর্যন্ত।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবং লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102