শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ডেসটিনির পরিচালকের জামিন নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪৬৯ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: অর্থ পাচার ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডেসটিনির পরিচালক মো. দিদারুল আলমের জামিনের বিষয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক হাইকোর্টের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ দুদকের পক্ষে ছিলেন মামলাটি পরিচালনা করে অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

সংশ্লিষ্ট আদালতের জ্যেষ্ঠ বিচারপতি ডেসটিনির পরিচালক মো. দিদারুল আলমের ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করেন। অন্যদিকে এ আদালতের কনিষ্ঠ বিচারক দ্বিমত পোষণ করে সেটি খারিজ করে দিয়েছেন।

৭৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডেসটিনির পরিচালক দিদারুল আলমকে ২০১২ সালের ২০ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে ২০১২ সালের ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে কলাবাগান থানায়। পরে ২০১৪ সালের মার্চে ওই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102