শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

বাড়তে পারে তাপমাত্রা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪১২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: তাপমাত্রা অনেকটাই কমে গেছে। তবে আবহাওয়া অফিস বলছে, আরও দু’দিন একই রকম থাকার পর বাড়বে তাপমাত্রা। তবে আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমেই কমছিল। আপাতত এ ধারায় ছেদ পড়ছে। শনিবার (৬ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

রোববার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আধা ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়া-কমাকে আবহাওয়াবিদরা অপরিবর্তিত হিসেবেই গণ্য করেন।

একদিন আগে শুক্রবার (৫ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়ও কমেছে। শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৬ ডিগ্রি থাকলেও, বোববার তা কমে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছিল চট্টগ্রাম, সীতাকুণ্ড, চাঁদপুর ও যশোরে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩১ দশমিক ৫ ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102