মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শ্বশুর-শাশুড়ির সেবা করায় রেহেনা পেলেন সম্মাননা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪১৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে বৃদ্ধ শ্বশুর ও শাশুড়ির প্রতি যত্নশীল হওয়ার সম্মাননা পেয়েছে রেহেনা খাতুন নামে এক পুত্রবধূ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সঙ্গী তাড়াশ’ ব্যতিক্রমী এমন উদ্যোগ নেয়।

শুক্রবার রাতে উপজেলার পৌর এলাকার সাইদার ফকিরের স্ত্রী রেহেনা খাতুনের হাতে এ সম্মাননা তুলে দেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।

এ সময় উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার, সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. আবুল হাসেম, স্বেচ্ছাসেবী মো. সবুজ, মাসুম বিল্লাহ, আনোয়ার হোসেন, মানবতার সঙ্গী তাড়াশ সংগঠনের সদস্য হিমেল, শুভ, মাসুদ রানা, ফারুক, মুগ্ধ, সায়েম, মুন্না, আমিন, রাকিব প্রমুখ।

মানবতার সঙ্গী তাড়াশ সংগঠনের সদস্য হিমেল জানান, মা-বাবা হলো অমূল্য সম্পদ। তাদের যথাযথ যত্ন নেয়া আমাদের দায়িত্ব এবং বৃদ্ধ বয়সে সেবা পাওয়াটা তাদের অধিকার। তাই আমাদের সবার উচিত বৃদ্ধ মা-বাবার প্রতি যত্নশীল হওয়া। কিন্তু বর্তমান সমাজে তাদের প্রতি অবহেলা ও বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সমাজের মূল্যবোধের ব্যাপক অবক্ষয় দেখা যাচ্ছে। সামাজিক মূল্যবোধ জাগরণ ও ভালো কাজের সম্মাননাস্বরূপ আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102