শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

দ্রুত কমছে তাপমাত্রা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৪৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: রাত বাড়লেই মিলছে হিমেল হাওয়া। উত্তরের বাতাস বইতে শুরু করেছে। রাজধানীতে ভোরের দিকে ফ্যান বন্ধ করতে হচ্ছে বা গায়ে দিতে হচ্ছে হাল্কা কম্বল। দিনের বেলা রোদ উঠলেও খুব একটা গরমের কষ্ট হচ্ছে না।

ঋতু পরিবর্তন হচ্ছে। কিন্তু শীত জেকে বসতে দেরি আছে। তবে খুব বেশি দূরে নয়। শীত নামতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বনিম্ন তাপমাত্রা ক্রমেই কমছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সকালে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের দেয়া তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

একদিন আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় ঢাকায় বেড়েছে প্রায় ২ ডিগ্রি। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি থাকলেও, শনিবার তা বেড়ে হয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমেছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছিল সৈয়দপুরে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩১ দশমিক ৫ ডিগ্রি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা সামান্য কমা-বাড়ার মধ্য দিয়েই যাবে। তবে মাঝামাঝি থেকে তাপমাত্রা কমার ধারায়ই থাকতে পারে, মূলত ওই সময়েই শীত নামবে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে তিনি বলেন, এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102