শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শনিবার থেকে বিশেষ ফ্লাইট প্রবাসীদের জন্য

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সরকার ঘোষিত লকডাউনের কারণে দেশে ছুটিতে আসা যেসব প্রবাসী আটকা পড়েছেন তাদের কর্মস্থলে ফেরাতে শনিবার (১৭ এপ্রিল) থেকে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার সন্ধ্যায় এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত আসে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান।

শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট শুরু হবে। ওই দিন থেকে দিনে বিভিন্ন উড়োজাহাজ কোম্পানির নির্ধারিত যেসব ফ্লাইট আছে, সেগুলোই বিশেষ ফ্লাইট হিসেবে যাওয়ার অনুমতি পাবে।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান জানান, ওই দেশে কোনো বাংলাদেশি আটকে পড়লে তারাও দেশে ফিরতে পারবেন। তবে কেউ ফিরতে চাইলে তার কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকতে হবে এবং ফেরার পর তাকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শর্ত মানতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102