বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

আগামীকাল থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫১২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। বুধবার মধ্যরাত থেকে নতুন মূল্যহার ​কার্যকর হচ্ছে। হঠাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছেন বাস ও ট্রাক মালিক-শ্রমিকেরা।

মালিক-শ্রমিকেরা বাড়তি দামে জ্বালানি কিনে যানবাহন চালাতে চাইছে না এখন। আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এসব পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই খাতের মালিক-শ্রমিকেরা।

এ বিষয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার বলেন, জ্বালানি তেলের দাম হঠাৎ করে বাড়িয়েছে সরকার। সারা বাংলাদেশের মালিক শ্রমিকরা এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। আগামীকাল (শুক্রবার) সকাল ৬টা থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ থাকবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বলেন, দূরপাল্লা ও আন্তজেলা বাস ভাড়া বাড়াতে আলোচনায় বসতে আজই আমরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাব।

তিনি আরও বলেন, হঠাৎ করেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় বাস ভাড়া না বাড়লে বাস মালিকের কোনো লাভ হবে না। উল্টো লোকসান গুণতে হবে। এমন পরিস্থিতে ভাড়া না বাড়লে গাড়ি চালানো সম্ভব হবে না।

তাদের পক্ষ থেকে ভাড়া সমন্বয় করতে দাবি জানানো হবে বলে জানান তিনি।

এ পরিস্থিতিতে আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি বৈঠক হতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনও বিকেলে বৈঠকে বসছে বলে জানা গেছে। ভাড়া সমন্বয়ের আশ্বাস পেলে ধর্মঘট তুলে নেওয়া হবে।

বুধবার রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102