বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২১ সালের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৫০২ এই পর্যন্ত দেখেছেন

এ কিউ চৌধুরী মুরাদঃ বিয়ানিবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউ কে এর২০২১ সালের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার লন্ডন বাংলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার বৃন্দ জানান, ২৪ অক্টোবর ৩১ টি পদের বিপরীতে ৩১ জনেরই নমিনেশন দাখিল করা হয় । এ নির্বাচন নিয়ে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকার কারণে আগামী ৫ডিসেম্বর নির্বাচন কমিশনের মাধ্যমে সংগঠনের এজিএম অনুষ্টানের পর নমিনেশন দাখিলকৃতদের বিজয়ী ঘোষনা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার হাবিব রহমান ,ব্যারিস্টার মাসুদ চৌধুরী ও ফানু মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশান ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না, সাধারণ সম্পাদক শামীম আহমদ হেলাল, ট্রেজারার মইনুল হক , সাংগঠনিক সম্পাদক ডঃ আহমদ হোসেন, ‘নুরুল ইসলাম, আলতাফ হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ ইসলাম উদ্দিন, মাহতাব উদ্দিন, মাহমুদ হোসেন সেলিম, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, আকবর হোসেন, নাসিম আহমেদ চুনু প্রমুখ।

উল্লেখ্য, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট বিগত চৌদ্দ বছর থেকে নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠিত হলেও এবারই প্রথমবারের মতো কোনো একক প্যানেলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে একটি সার্বজনীন কমিটি গঠন হতে যাচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102