শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪৭৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শনিবার থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলংকা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলংকার অদূরে তামিলনাড়ু-উপকূলে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102