বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

স্কুল শিক্ষার্থীরা যেভাবে টিকার নিবন্ধন করবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়ার পরিকল্পনা করেছে সরকার। তবে প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি থেকে সেই তথ্য আইসিটি মন্ত্রণালয়ে পাঠানো শিক্ষার্থীরা জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করা হবে। এ বিষয়ে অধিদপ্তর থেকে জরুরি নির্দেশনাও দেয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী সুরক্ষা ওয়েবসাইটের ‘নিবন্ধন (জন্মসনদ) surokkha.gov.bd/birth-reg-enroll এই ঠিকানায় নিবন্ধন সম্পন্ন করতে হবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করে জন্ম সনদ নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা কোড নির্দিষ্ট স্থানে পূরণ করে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ফরমে ইংরেজিতে নাম এবং মোবাইল নম্বর দিতে হবে। এরপর বর্তমান ঠিকানা দিয়ে টিকা গ্রহণের কেন্দ্র নির্বাচন করতে হবে।

এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঠিকানা হিসেবে ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ ও টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (উত্তর)’ নির্বাচন করতে বলেছে মাউশি। একইভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রে ঠিকানা ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ ও কেন্দ্র ‘ঢাকা স্কুল কেন্দ্র (দক্ষিণ)’ দিতে হবে।

নিবন্ধনের সময় দেয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পরে টিকা গ্রহণের তারিখ ও কোন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা নিতে হবে, তা জানানো হবে। তথ্য দেয়া শেষে এসএমএসে পাওয়া ওটিপি কোড দিয়ে ‘নিবন্ধন সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করে এই প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া সুরক্ষা ওয়েবসাইটের ‘টিকা কার্ড’ মেনুতে জন্ম সনদ নম্বর ও জন্মতারিখ দিয়ে টিকা কার্ড সংগ্রহ করা যাবে।

এর আগে ১৪ অক্টোবর এক নির্দেশনায় ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের জন্মসনদ নম্বরসহ অন্যান্য তথ্য ১৯ অক্টোবরের মধ্যে পাঠাতে বলেছিল মাউশি। পরে ১৭ অক্টোবর ঢাকা মহানগরের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একই নির্দেশনা পাঠায় মাউশি। তাতে ২৩ অক্টোবরের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে টিকার জন্য তথ্য পাঠানো শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে না পারলে তাদের তথ্য আবার পাঠাতে বলেছে মাউশি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102