বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

সৌদি আরবে মঙ্গলবার থেকে রোজা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের আকাশে রোববার রমজানের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ সোমবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মাহে রমজান শুরু হবে।

রোববার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোনো অঞ্চলে মাহে রমজানের মাসের চাঁদ দেখতে পায়নি। ফলে আগামী ১৩ এপ্রিল (মঙ্গলবার) প্রথম রমজান পালিত হবে। 

এছাড়া সৌদির মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102