শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪১৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৩ জন ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে।

একই সময়ে নতুন করে ২৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনে। শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগের দিন বুধবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছিলো ৩০৬ জন।

এদিকে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন ও চট্টগ্রাম বিভাগে ২ জন রয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102