বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নারী সাংবাদিকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে ইমন কারাগারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের বিভিন্ন নির্বাচনে একটি কুচক্রী মহল বিভিন্নভাবে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয় যা সাংবাদিক সমাজের জন্য দুঃখজনক। এই সব কুচক্রী মহলের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে ইমনের মতো অসংখ্য অপসাংবাদিরা সৃষ্টি হবে বলেন সিনিয়র সাংবাদিক নেতারা।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর রামপুরা এলাকার নিজ বাসা থেকে জাকির হোসেন ইমনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নারী সহকর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে এ মামলা হয়।

সাংবাদিক ইমন তার সহকর্মীর ব্যক্তিগত কিছু তথ্য গণমাধ্যমের কালোবিড়াল নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেন। এছাড়াও একই বার্তা ও পেজ লিঙ্ক শতাধিক সহকর্মীকে ইনবক্সে পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে গ্রেফতারের পর রাতভর জিজ্ঞাসাবাদে ইমন নিজেই এসব কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।

সচেতন মহল মনে করেন, সাংবাদিক নেতারা এসব কুচক্রী মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এখনই সঠিক সময়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102