শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মাশরাফিকে বাইরের লোক বললেন গিবসন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাধিক ক্যাচ মিস করেন ওপেনার লিটন দাস। এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহর ক্যাপ্টেনসি নিয়েও চলেছে নানান বির্তক। ফলে জয়ের খুব কাছে গিয়েও লঙ্কার বিপক্ষে হেরেছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে এই  হারের কারণ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ওয়ানডে কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। অধিনায়কের মতে এই হারের দায় এড়াতে পারে না টাইগারদের কোচিং স্টাফরা! নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ নিয়ে মাশরাফি বিশাল এক স্ট্যাটস দেন। যেখানে একধিক প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিলো ‘কোচরা কি তাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারছেন?’

তবে দেশের সফলতম সাবেক অধিনায়কের কথায় কিছু আসে যায় না বাংলাদেশের কোচিং স্টাফদের। বুধবার  ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন বোলিং কোচ ওটিস গিবসন। 

উইন্ডিজের সাবেক এই পেসারকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখুন, এটা ব্যাক্তিগত মত। বাইরের কারও ভাবনা নিয়ে ভাবছি না। এটা নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমরা জানি বাংলাদেশ দলের কোচিং নিয়ে আমরা কী করছি। বাইরে থেকে কেউ কিছু বললে সেটা নিয়ে লাভ হয় না!

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102