শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

খালেদার সুস্থতা কামনায় বিএনপিপন্থি আইনজীবীদের দোয়া মাহফিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪০৯ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আইনজীবী ফোরাম।

রোববার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদে ফোরামের কেন্দীয় কমিটি এ দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে অংশ নেন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ জে মুহাম্মদ আলী, দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকে মো. আলী, আশরাফ উজ্জামান, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, অ্যাডভোকেট এম মাসুদ রানা ও এ এম জামিউল হক ফয়সাল প্রমুখ।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুস্থতাও কামনা করা হয়। এছাড়া সম্প্রতি মারা যাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102