বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

জাতিসংঘ অধিবেশনে সভাপতি প্রার্থী বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ২০২৬ সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি প্রার্থী হয়েছে বাংলাদেশ।

রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা এ লক্ষ্যে কাজ করছি।

ঢাকাবাসী আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের জন্য রোহিঙ্গা সংকট ঝুলে আছে। বিশেষ করে চীন ও রাশিয়ার কথা বলতে চাই। তবুও আমরা প্রত্যাশা করছি এ সংকটের সমাধান হবে।

তিনি বলেন, জাতিসংঘের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। জাতিসংঘ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কামরুল ইসলাম এমপি বলেন, হাজার বছর ধরে এ অঞ্চলের হিন্দু-মুসলমানরা এক সঙ্গে বসবাস করছে। তবে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর চক্রান্ত চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102