শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ নির্বাচিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক, মহাসচিব নির্বাচিত হয়েছেন দীপ আজাদ।

শনিবার রাতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে। 

ঢাকাসহ সারাদেশের ১০টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনের জন্য গঠিত ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

বিএফইউজের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও চারটি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে লড়েন অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ।

মহাসচিব পদে লড়েন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান, যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

দপ্তর সম্পাদক পদে এম শাহজাহান, মাসুম আহাম্মদ, মীর আফরোজ জামান, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবিকা রানী ভোটে লড়েন। চারটি সদস্য পদের বিপরীতে লড়েন, আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, মো. সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102