বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

শারজাহে ২৬ বছর পর মাঠে নামছে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৬৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রোববার মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। এই ম্যাচের ভেন্যু আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম। এই মাঠে আগে কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি মাহমুদউল্লাহর দল। তাই শারজাহ স্টেডিয়ামে রোববার প্রথম বারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।  

তবে শারজাহতে ৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৫টি ম্যাচই হারে লাল সবুজেরা। সর্বশেষ এই মাঠে বাংলাদেশ খেলেছে  ১৯৯৫ সালের ৮ এপ্রিল।  দীর্ঘ ২৬ বছর পর আবারো এ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামছে টাইগাররা। এই মাঠে ১৯৯০ সালে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ। 

অস্ট্রাল-এশিয়া কাপের নামে ঐ টুর্নামেন্টের ৪র্থ ও ৬ষ্ঠ ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। কিউদের কাছে ১৬১ রানে এবং অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ। এরপর ১৯৯৫ সালে শারজাহতে পেপসি এশিয়া কাপে আরও তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। কিন্তু  ১৯৯৫ সালের পর শারজাহতে কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102