রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

কাল্পনিক মামলায় বিএনপির নেতাদের কারান্তরীণ করা হচ্ছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কাল্পনিক কাহিনী তৈরীর মাধ্যমে মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীরা কারান্তরীণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

‘বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’ এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, বিরামহীন গতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরীর মাধ্যমে মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় আকরামুল হাসান মিন্টুর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই অংশ। 

মির্জা ফখরুল বলেন, কর্তৃত্ববাদী সরকারের নানা অপকর্মের ছোঁবলে দেশ এখন ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন। রাষ্ট্র পরিচালনায় সকল ক্ষেত্রে চরম ব্যর্থ বর্তমান অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে ভুলুন্ঠিত করে বাকশালী কায়দায় বিরোধী দল ও মত দমনে এখন অধিক মাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে।

সকল অপকর্ম ও দু:শাসনের জন্য বর্তমান সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতেই হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিএনপি মহাসচিব অবিলম্বে আকরামুল হাসান মিন্টুর বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102