বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

আসামির জবানবন্দির দৃশ্য ফেইসবুকে, ছাতক থানার ওসি প্রত্যাহার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৫৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: হত্যা মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের দৃশ্য ফেইসবুকে লাইভ দেখানোর পর সুনামগঞ্জের ছাতক থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার ওসি শেখ নাজিম উদ্দিনকে তারা প্রত্যাহার করেন। তাকে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের এক ব্যক্তি খুন হওয়ায় কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে দিঘলী-চাকলপাড়া গ্রামের একজনকে গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় থানায় ওসির কক্ষে জিজ্ঞাসাবাদের দৃশ্য ফেইসবুকে লাইভ প্রচার করা হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরে ওসি শেখ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ নিয়ে তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102