

তৌসিফ মান্নান, রাঙামাটি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষ্যে রাঙ্গামাটির নীল জলের কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগীতা। নৌকা পাইছে অংশগ্রহণকারী ও দর্শকরা আনন্দিত এবং উচ্ছাস প্রকাশ করেছেন এরকম সুন্দর আয়োজনের জন্য। অন্যদিকে এমন আয়োজন নিয়মিত করার আশ্বাস আয়োজকদের।
হ্রদ পাহাড় আর লেকে ঘেরা রাঙ্গামাটি। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য মঙ্গলবার বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কাপ্তাই হ্রদের মধ্যম টিলা হতে শুরু করে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এ প্রতিযোগীতা হয়।

হ্রদের পাড়ে শতশত লোক এ নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন। বোটে করে নৌকা বাইচ দেখার জন্যও অনেকে আসেন। এ আয়োজনে চারটি ইভেন্টে মোট ১৫টি দল অংশগ্রহণ করেন। পুরুষ দলের পাশাপাশি অংশ নেয় নারী দলও। নৌকা বাইচ প্রতিযোগীতা শেষে সাম্পান দ্বৈত প্রথম পুরস্কার ১০ হাজার, ২য় পুরস্কার ৮হাজার, ৩য় বিজয়ীকে ৫হাজার টাকা, বড় নৌকা পুরুষ ও মহিলা ১ম বিজয়ীদের ৫০ হাজার টাকা, ২য় বিজয়ীদের ৩০হাজার টাকা, ৩য় বিজয়ীদের ২৫হাজার টাকা বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান হারুন উর রশিদ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীতে অনেক নেতাকে হত্যা করার নজির আছে তবে স্বপরিবারের কোন নেতাকে হত্যার কোন নজির নেই। বঙ্গবন্ধু একমাত্র নেতা যাঁর পুরো পরিবারকে হত্যা করা হয়েছে স্ব পরিবারে। রাঙ্গামাটিতে বহু জাতীগেষ্ঠীর বসবাস কোন অপ্রপচারে যাতে এ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন নৌকা বাইচ প্রতিযোগীতার ধারাবাহিকতা আব্যহত রাখার চেষ্টা করবেন আয়োজকরা।পুরস্কার বিতরণ শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।