শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

প্রবীন কমিউনিটি লিডার ও মুক্তিযুদ্ধের সংগঠক জিল্লুল হকের মৃত্যুতে ইউকে বিডি টিভির শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪৬০ এই পর্যন্ত দেখেছেন


নাজমুল সুমন : বিলেতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন কমিউনিটি লিডার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদ কমিটির প্রেসিডেন্ট, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও লন্ডন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী আলহাজ্ব জিল্লুল হক এর মৃত্যুতে ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম (লিংকন) একযুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।


শোকবার্তায় ইউ কে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম (লিংকন) বলেন আলহাজ্ব জিল্লুল হক ছিলেন আমাদের গৌরব ও গর্বের প্রতীক, তিনি শুধু মুক্তিযুদ্ধকালীন সময় নয়, এর আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হলে এর বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে ব্রিটেনে জনমত এবং তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সহ ব্রিটেনে বাঙালী কমিউনিটির উন্নয়ন অগ্রযাত্রায়ও বিভিন্ন দাবি-দাওয়ার আন্দোলনেও
বিশেষ ভূমিকা রেখেছেন আলহাজ্ব জিল্লুল হক। উনার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য যে গত ১৬ অক্টোবর শনিবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102