সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৪৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: গত একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে। এর মধ্যে ১০ জন পুরুষ ও ৬ জন নারী। একই সময়ে নতুন করে ৩১৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগের দিন শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছিলো ২৯৩ জন করোনা রোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৭টি নমুনা। শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৫১ শতাংশ।

এছাড়া একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫২৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102