মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

নাটোরের লালপুরে শেখ রাসেল দিবস পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৫০ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতা: “দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ‘শেখ রাসেল দিবস-২০২১’ পালিত হয়েছে।রবিবার (১৭ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদের মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী প্রোগ্রামার সোহেল রানার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা উম্মুল বানীন দ্যুতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা আনারুল ইসলাম, বিচারক মন্ডলী হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকতা গোলাম রাব্বানী, রতন কুমার পাল, জহুরুল ইসলাম,উপজেলা একাডেমি সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, জনসাস্থের উপসহকারী প্রকৌশলী রবীন আহম্মেদ প্রমূখ।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন লক্ষণবাড়িয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় ও বি এম কলেজের বৃষ্টি রাণী, উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেছেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাবা-উল ফরিদা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102