বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে ফেনসিডিলসহ পুলিশ সদস্য আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩০১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল গফুর মাহমুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় ওই প্রাইভেটকার থেকে ফেন্সিডিলসহ পুলিশ সদস্য ও চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্য ও প্রাইভেটকার চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

নিহত আব্দুল গফুর (৬০) তালা উপজেলার মদনপুর গ্রামের মৃত নেহাল উদ্দিন মাহমুদের ছেলে।  আটককৃতরা হলেন, ফেন্সিডিল বহনকারী পুলিশ সদস্য উত্তম দাস (২৬) সাতক্ষীরা আদালত পুলিশের সদস্য হিসেবে দায়িত্বরত। প্রাইভেটকার চালক লুৎফর রহমান (২৫) সাতক্ষীরা সদর থানা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গফুর মাহমুদ মদনপুর বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দ্রুতগতির খুলনাগামী প্রাইভেটকারটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন গফুর মাহমুদ। প্রাইভেটকারটিও দুমড়ে মুচড়ে যায়। 

বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

চুকনগর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের ভেতর তল্লাশি করে ছয় বোতল ফেনসিডিল, নগদ দুই লাখ ৮৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারে থাকা সাতক্ষীরা আদালতের পুলিশ সদস্য উত্তম দাস ও প্রাইভেটকার চালক লুৎফর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তালা থানায় মামলা দায়ের করা হবে, প্রস্তুতি চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102