বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

চায়ের রাজধানী মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৩২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চায়ের রাজ্যখ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে যাত্রা শুরু হলো ট্যুরিস্ট বাসের। এর মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকরা মাত্র কয়েকশ টাকা খরচ করে ঘুরতে পারবেন জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহউর রহমানসহ আরও অনেকে।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার জেলা। জেলার বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান। প্রাকৃতিক ঝরনা, মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগনটিলা পাহাড়, খাসিয়াপল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কাবিলসহ দর্শনীয় স্থান। যেখানে প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে ছুটে আসেন দেশ-বিদেশের পর্যটকরা। কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় দূর-দূরান্তের পর্যটকরা দুই থেকে চারটি দর্শনীয় স্থান দেখেই বাকিগুলোর সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হন।

মাঝে মধ্যে পর্যটকরা নানা বিড়ম্বনায়ও পড়েন। কম সময় ও খরচে এসব পর্যটনকেন্দ্র দর্শনের ব্যবস্থা নিতেই জেলা প্রশাসন মৌলভীবাজারে চালু করতে যাচ্ছে ট্যুরিস্ট বাস। এতে সহযোগিতার জন্য এগিয়ে আসে ফাতেমা এন্টারপ্রাইজ।

দুটি প্যাকেজে মিলবে বাসের টিকিট। প্যাকেজ-১ এর মধ্যে রয়েছে চা বাগান, গগনটিলা, মাধবকুণ্ড জলপ্রপাত ও হাকালুকি হাওর। এর যাত্রা শুরুর স্থান নির্ধারণ করা হয়েছে শ্রীমঙ্গল। দুপুরের খাবার ছাড়া টিকিট মূল্য জনপ্রতি ৩০০ টাকা। দুপুরের খাবারের জন্য ১০০ টাকা বাড়তি গুনতে হবে।

প্যাকেজ-২ এর যাত্রা শুরু হবে বড়লেখা থেকে। এর মধ্যে রয়েছে লাউয়াছড়া ইকোপার্ক, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও বাইক্কা বিল। দুপুরের খাবারসহ এ প্যাকেজের জনপ্রতি ভাড়া ৪৫০ টাকা। খাবার ছাড়া ৩৫০ টাকায় মিলবে টিকিট।

টিকিট পাওয়া যাবে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের শ্যামলী, মৌলভীবাজারের হানিফ ও বড়লেখার শ্যামলী বাস কাউন্টারে। দুটি প্যাকেজেই ট্যুরিস্ট স্পটের প্রবেশমূল্য ফ্রি করা হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা বলেন, আপাতত শুক্র ও শনিবার এই দুদিন বাসটি চলাচল করবে। টুরিষ্টদের চাহিদার আলোকে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102