রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

প্রেসক্লাবেও কথা বলার অধিকার বন্ধের চেষ্টা করছে সরকার: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের মতো জায়গায়ও সরকার কথা বলার অধিকার বন্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নিরপেক্ষ নির্বাচন দাবিতে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে কোথাও কথা বলতে দিচ্ছে না। সরকার শেষমেশ প্রেসক্লাবের মতো জায়গায়ও কথা বলার অধিকার বন্ধ করার চেষ্টা করছে।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আর খেলতে দেয়া হবে না। সুতরাং পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

‘পাতানো কোনো রাতের নির্বাচনে বিএনপি আর যাবে না’ মন্তব্য করে তিনি বলেন, গত নির্বাচনে আনসার বাহিনীর পোশাক পরে মাঠে ছিলো আওয়ামী লীগ। নির্বাচনের নামে আওয়ামী লীগ জাতির সাথে তামাশা করেছে।

সম্প্রতি আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের কথা শুনলে মনে হয়, বিএনপির অস্তিত্ব নেই। আওয়ামী লীগই কেবল ইতিহাস সৃষ্টি করেছে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একাত্তরে পালিয়েছে, আর বিএনপির প্রতিষ্ঠাতা রণাঙ্গনে যুদ্ধ করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102