সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫২২ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। ফাতির আলী (৬৫) নামে ওই বৃদ্ধ উপজেলার থেরের বাজার জামে মসজিদে মাগরিবের নামাজরত অবস্থায় মারা যান।

তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের বাসিন্দা ও গোলাপগঞ্জ কাঁচা বাজারের ব্যবসায়ী।

জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে যান বৃদ্ধ ব্যবসায়ী ফাতির আলী। নামাজ চলাকালীন সময় হঠাৎ তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। এদিকে রোববার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা লামাপাড়া জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ ঘটনায় উপজেলার ব্যবসায়ী ছাড়াও নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102