শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড।

সোমবার গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন করেন তারা। সাক্ষাৎকালে তারা বন্ধুপ্রতীম দুই দেশের প্রতিরক্ষাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় প্রতিরক্ষা খাতসহ দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূতের সাথে সুইজারল্যান্ডের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে কর্ণেল ফ্রানকোয়েস গ্যারোক্স এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডকে ওই মন্ত্রণালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত দপ্তর ঘুরে দেখান সিনিয়র সচিব আবু হেনা মোস্তফা কামাল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102