বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

দলে বিভেদ সৃষ্টিকারীদের শাস্তির হুমকি দিলেন জি এম কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: লোভের ঊর্ধ্বে উঠে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেছেন, ‘দলের ভেতরে বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

রোববার (১০ অক্টোবর) সকালে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলটির নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, জনগণের কাছে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে। পার্টির নেতাদের লোভের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। জনগণের কাছে নন্দিত নেতা হতে হবে, নিন্দিত নয়।

শুভেচ্ছা বক্তব্যে দলটির নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দলের ত্যাগী, মেধাবী, কর্মঠ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সমন্বয়ে জাতীয় পার্টিকে ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে তৈরি করা হবে।

এ সময় জাপা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করেন চুন্নু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102